November 27, 2026, 5:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় দুগ্ধ সমবায় সদস্যদের মধ্যে চেক বিতরণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :    সাতক্ষীরার তালা উপজেলায় আজ সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে ৫০ জন সমবায় সদস্যের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে তালা উপজেলা পরিষদ হলরুমে আয়োাজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে এ চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের খুলনা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মো. নূরুন্নবী।

তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার এবং তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাছুম বিল্লাহ।

অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় তালা উপজেলার সালতা প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সদস্যকে গরু ক্রয় ও লালন-পালনের জন্য প্রত্যেক সদস্যকে জনপ্রতি দুইলাখ টাকার চেক প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page