July 28, 2026, 7:56 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত ; এখন তারা ‘শিক্ষক’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করা হচ্ছে। এই পদের নাম পরিবর্তন করে শুধু ‘শিক্ষক’ করা হয়েছে। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় এন্ট্রি পদের নাম হবে ‘শিক্ষক’। সহকারী শিক্ষকের সঙ্গে সঙ্গে আরও চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. শামছুল আরিফ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৬২ হাজার ৪১৮ জন ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগপ্রাপ্ত আছেন। যারা এখন থেকে শিক্ষক নামে পরিচিত হবেন।

সহকারী শিক্ষকের সঙ্গে সঙ্গে আরও চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’। আর ‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’।

এ ছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে। যা দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page