September 27, 2026, 7:33 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী পাবেন উচ্চতর গ্রেড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দুটি উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবির নিষ্পত্তি করেছে।মঙ্গলবার (১৫ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ ১৮ পৃষ্ঠার এই রায় প্রকাশ করে। এর আগে, চলতি বছরের ৩০ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে সংশোধিত রায় দেন আপিল বিভাগ।

রায়ে বলা হয়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেডের যে বিধান রয়েছে, তা অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ, অর্থ মন্ত্রণালয়ের জারি করা ‘স্পষ্টীকরণ’ পরিপত্রের প্যারা-‘গ’ অবৈধ ঘোষণা করা হয়েছে। ওই প্যারার মাধ্যমে বলা হয়েছিল—একজন কর্মকর্তা যদি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একাধিকবার পেয়ে থাকেন, তবে তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এখন সেই বিধান বাতিল হওয়ায় এমন কর্মকর্তা-কর্মচারীরাও উচ্চতর গ্রেড পাবেন।

রিটকারী পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, “এই রায়ের ফলে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন। যারা ২০১৫ সালের আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছিলেন, তারা এখন দুটি উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন।”

২০১৫ সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর পরবর্তী বছরে অর্থ মন্ত্রণালয়ের ‘স্পষ্টীকরণ’ পরিপত্র জারির মাধ্যমে বহু কর্মকর্তা-কর্মচারী উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত হন। এতে অসন্তোষ দেখা দিলে একাধিক রিট দায়ের হয় হাইকোর্টে। হাইকোর্টে রিটকারীদের পক্ষে রায় গেলেও রাষ্ট্রপক্ষ আপিল করে। সেই আপিলেরই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো আজ।

বিশেষজ্ঞরা বলছেন, এই রায় সরকারি চাকরির পে-স্ট্রাকচারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page