October 10, 2026, 1:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি পাচারের অভিযোগে বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশী ট্যাঙ্কার জব্দ করেছে। আজ বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামাল সংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে এই জাহাজটি আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, জাহাজটিতে ২০ লাখ লিটার জ্বালানি বহন  করা হচ্ছিল।

গাহরেমানি বলেন, ‘বিদেশী ট্যাঙ্কারের ক্যাপ্টেন এবং ক্রুসহ ১৭ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।’
তবে আটককৃতদের পরিচয় এবং জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ডরা উপসাগরে ১৫ লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল।

পরে আইনি প্রক্রিয়ার জন্য ওই জাহাজগুলোকে বুশেহর বন্দরে স্থানান্তর করা হয়।

ইরানি মিডিয়া অনুসারে, সি রেঞ্জার ও সালামা নামে জাহাজগুলোতে ২৫ জন বিদেশী ক্রু সদস্য ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page