July 28, 2026, 9:21 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সহিংসতায় সিরিয়ায় ২০৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুবায়দা প্রদেশে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। কয়েক দিনের সংঘর্ষের কারণে সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু হওয়ার পর এটি হালনাগাদ সংখ্যা বলে জানা গেছে। মঙ্গলবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্য অনুসারে জানা গেছে, নিহতদের মধ্যে ৯২ জন দ্রুজ  সংখ্যালঘু সদস্য, এদের মধ্যে ২১ জন বেসামরিক  নাগরিক, ৯৩ জন নিরাপত্তা কর্মী এবং ১৮ জন বেদুইন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page