May 28, 2026, 4:59 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া পূর্ব ইউক্রেনে মঙ্গলবার বিকেলে সম্মিলিত হামলা চালিয়েছে। এই হামলায় তিন ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মস্কোকে ৫০ দিন সময় দেওয়ার পর রাশিয়া এ হামলা চালিয়েছে।

কিয়েভ  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর রাশিয়া গ্রীষ্মকালীন আক্রমণাত্মক অভিযান জোরদার করেছে। দেশটি যৌথ ড্রোন, কামান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পূর্ব ইউক্রেনে আরো ভূমি দখলের দাবি করেছে।

খারকিভ অঞ্চলের প্রসিকিউটর কার্যালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, রাশিয়ার হামলায় ৬৭ বছর এবং ৬৯ বছর বয়সী দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে।

এদিকে, সুমি আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভলিকোপিসারিভস্কা শহরতলীতে রাশিয়া হামলা চালিয়েছে।

হামলায় ৫০ বছর বয়সী একজন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন’।

রাশিয়ান বাহিনী দোনেৎস্ক অঞ্চলের আরো দুটি গ্রাম দখল করার দাবি করেছে।

স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়ার পশ্চিম অঞ্চলের শহর ভোরোনেজে ইউক্রেনের ড্রোন হামলায় ২৭ জন আহত হয়েছেন।

ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে আমেরিকান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর সাথে একটি চুক্তি করেছেন। রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করায় রাশিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। আক্রমণ তীব্র করার জন্য তিনি রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনের সমালোচনা করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page