October 9, 2026, 3:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে সাড়ে তিনহাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইল সদর উপজেলায় আজ কৃষি বিভাগের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিফ/ ২০২৫-২০২৬ মওসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাড়ে তিনহাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ওষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সদর উপজেলার মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আনোয়ার হোসেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে চার প্রকারের চারটি গাছের চারা প্রদান করা হয়েছে। এদিন ওষধি নিম গাছের এবং ফলজ বেল, জাম ও কাঁঠালের বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page