March 17, 2026, 4:49 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুর সদর উপজেলায় আজ ডাকাতিয়া নদীতে দেশীয় প্রজাতির ছোট মাছ নিধনকারী নিষিদ্ধ তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আজ বুধবার ভোর ৫টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এ অভিযান পরিচালনা করে।

বুধবার বিকেলে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এসব তথ্য জানান।

সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন বুধবার ভোর ৫টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ডাকাতিয়া নদীতে শহর থেকে গাছতলা, মৈশাদি, বাগাদী হয়ে সদরের রামপুর ইউনিয়ন পর্যন্ত ম্যারাথন অভিযান পরিচালনা করে।এ সময় তিন শতাধিক চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জামিল হোসেন এবং চাঁদপুর স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page