November 27, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার দক্ষিণাঞ্চলে কয়েক দিনের সংঘর্ষে পাঁচ শতাধিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা প্রদেশে গত কয়েক দিনের সংঘর্ষে পাঁচশ’ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা। সংঘর্ষের ঘটনায় সেখানে সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে।

দামেস্ক থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে সুইদার ৭৯ জন দ্রুজ যোদ্ধা এবং ১৫৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৮৩ জনকে আইনি প্রক্রিয়া ছাড়াই তাৎক্ষণিকভাবে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সদস্যরা হত্যা করেছে।

সংস্থাটি জানায়, সংঘর্ষে আরও ২৪৩ জন সরকারি বাহিনীর সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছে। পাশাপাশি বেদুইন সম্প্রদায়ের আরও ৩ জনকে দ্রুজ যোদ্ধারা হত্যা করেছে। এছাড়া, ইসরাইলি বিমান হামলায় সরকারি বাহিনীর আরও ১৫ সদস্য নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page