March 17, 2026, 3:38 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে হরিনের মাংসসহ দুই পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পূর্ব সুন্দরবন বনবিভাগের অভিযানে ঢাকাগামী একটি বাস থেকে প্রায় ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণের মাংস পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে বনবিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

তল্লাশির সময় বাসটির সাইড বাক্স থেকে একটি ককশিটের বাক্সে থাকা দুইটি পলিথিনে মোড়ানো আনুমানিক ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

আটকরা হলেন, বাসের কন্ডাকটর বাগেরহাটের কচুয়া থানার আ. ছালাম (৪০) ও বাসের হেল্পার মোরেলগঞ্জ থানার মোঃ জাকারিয়া (২৫)।

জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী রাজীব পরিবহনে তল্লাশি চালিয়ে ১০ কেজি হরিনের মাংসসহ দুজনকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭ টায় জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির  ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বাবুরহাট বাজারে ওই বাসে তল্লাশি চালানো হয়।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণের মাংসের প্রেরক ও প্রাপককেও আমরা ছাড় দেব না। মামলা প্রক্রিয়াধীন। আটকদের আদালতে সোপর্দ করা  হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page