September 29, 2026, 6:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলবাড়িয়ার বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী জাহিদ ও তার শিশু ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ছাড়া নিহত অন্য যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং নিহতদের মরদেহ উদ্ধার করি।

আজকের বাংলা তারিখ



Our Like Page