September 22, 2026, 11:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি (৩২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে নিহতের ভাই হিরা মুন্সি জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান পেশায় রিকশা চালাইতো।  গত ১৬জুলাই সকালে রিকশা নিয়ে বের হয়। দুপুড়ে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যায়। সেখানে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় রমজান। পরে আহত অবস্থায় তাকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৬ জুলাই রাত সারে ১২টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page