September 27, 2026, 6:51 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

সেন্টমার্টিনের গভীর সাগরে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সেন্টমার্টিন অংশে বঙ্গোপসাগরের গভীর এলাকা প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী টেকনাফ সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযানিক দল বোট দুটিকে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোট দুটিকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারেজ সিগারেটসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page