March 17, 2026, 1:46 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় রুপিসহ এক ব্যক্তি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগহ্জের তাহিরপুর উপজেলায় আজ ভারত সীমান্ত থেকে ২০ হাজার দুইশ’ ভারতীয় রুপি-সহ মো. কামাল হোসেন (৪৫) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) লাউরগড় বিওপির টহল দল নিয়মিত অভিযান পরিচালনাকালে তাকে আটক করে।

আটককৃত মো. কামাল হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় রুপিসহ বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থানে মো. কামাল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছে ২০ হাজার দুইশ’ ভারতীয় রুপি পাওয়া যায়। আটককৃত আসামীকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ভারতীয়  রুপিসহ ১ জনকে আটক করে থানায় রাখা হয়েছে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page