August 7, 2026, 10:28 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে ইউরোপীয় তিন দেশের নতুন পারমাণবিক আলোচনা আয়োজনের পরিকল্পনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ই-থ্রি’ নামে পরিচিত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি- এই তিন ইউরোপীয় শক্তি আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা আয়োজনের পরিকল্পনা করছে। রোববার বার্লিনে এক জার্মান কূটনৈতিক সূত্র এএফপিকে একথা জানান।

সূত্র জানায়, ‘আমরা ইরানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আগামী সপ্তাহের মধ্যে আরও একটি বৈঠক আয়োজনের বিষয়টি নির্ধারণে কাজ চলছে।’

এর আগে ই-থ্রি হুঁশিয়ারি দিয়েছিল, তেহরান আলোচনায় না ফিরলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমও জানিয়েছে, তেহরান নতুন আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে, তবে দিন-তারিখ ও স্থান নিয়ে এখনও আলোচনা চলছে।

গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইজা কালাসের সঙ্গে ফোনে কথা বলেন।

এই কথোপকথনের সময় ইউরোপীয়রা আবারও জানিয়ে দেয়, তেহরান আলোচনায় না ফিরলে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে (জেসিপিওএ) যে শর্তে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল, তা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে আবার কার্যকর করা হবে।

এর আগে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছিল। কিন্তু ১৩ জুন ইসরাইলের ১২ দিনের ইরানবিরোধী সামরিক অভিযান শুরু হলে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পরমাণু স্থাপনায় হামলায় যোগ দিলে আলোচনা বন্ধ হয়ে যায়।

জার্মান কূটনৈতিক সূত্র বলেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। এ কারণে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ই-থ্রি গঠন করে কূটনৈতিক সমাধান খুঁজে পেতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’

ইরান বারবার দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

২০১৫ সালের চুক্তি (জেসিপিওএ) অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি পায়।

তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, ফলে এই চুক্তি ভেঙে পড়তে থাকে।

জার্মান সূত্র আরও বলেন, “গ্রীষ্মের মধ্যে কোনো সমাধানে না পৌঁছালে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া ইথ্রির জন্য একটি বিকল্প হিসেবেই থাকবে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page