July 31, 2026, 10:04 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নৌবাহিনীর অভিযানে ভোলার লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশ নৌবাহিনী ভোলার লালমোহনে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোলার লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে ৫টি অবৈধ জালের গুদামে অভিযান চালায় নৌবাহিনী।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে প্রায় ২ লাখ ২৭ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লালমোহন থানার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জব্দকৃত জালসমূহ ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page