November 21, 2026, 5:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদ জব্দ করেছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পতেঙ্গা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক  আজ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সি বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি জব্দ করা হয়।  যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page