September 27, 2026, 4:38 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ভারতের হরিয়ানায় ২০ টাকা চেয়ে না পাওয়ায় মাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের হরিয়ানার গুরুগ্রামে ২০ টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।

রোববার (২০ জুলাই) এনডিটিভি এই খবর প্রকাশ করে। শনিবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে বলে জানা যায়।

ভারতীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, গত রাতে জামশেদ তার মা রাজিয়ার কাছে ২০ টাকা চেয়েছিল কিন্তু রাজিয়া তাকে টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়ে সে তার ৫৬ বছর বয়সী মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, মাকে হত্যা করার পর জামশেদ সারা রাত একই বাড়িতে ঘুমিয়ে ছিল। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামশেদ একজন মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে গাঁজা ও আফিম সেবন করে আসছে বলে জানায় পুলিশ। ছেলেটির বাবা মোবারক মাত্র চার মাস আগে মারা গেছেন বলেও জানা যায়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page