March 17, 2026, 11:20 am
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল’সহ ৩৩ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার করে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল’সহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যার কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল’সহ ৩৩ জেলেকে আটক করে।

এসময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্টগার্ডের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের ১জন সদস্য ও ১ জন মাঝি আহত হয়। পরে কোস্টগার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page