July 31, 2026, 10:07 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ ; দুই রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা-মেয়েকে অজ্ঞান করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ।

সবশেষ মঙ্গলবার (২২ জুলাই) সকালে  তাদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে।

আটকরা হলেন-উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র হাবিব উল্লাহ ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের পুত্র মো. হাবিব উল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে খাইয়ে দেন। এরপর অজ্ঞান হয়ে পড়ে তারা দুজন। এ সময় দুজনকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। জ্ঞান ফিরলে ভিকটিমরা বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page