October 10, 2026, 2:20 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে কয়লা খনি ধসে ৬ জনের মৃত্যু ; আহত ১৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উত্তর আফগানিস্তানে মঙ্গলবার একটি কয়লা খনি ধসে অন্তত ছয় খনি শ্রমিকের মৃত্যু ও ১৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উত্তর আফগানিস্তানের বাগলান অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। এখানে গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরেকটি কয়লা খনি ধসে কমপক্ষে ১০ জন খনি শ্রমিক মারা গিয়েছিলেন।

কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের প্রধান সৈয়দ মুস্তাফা হাশিমি এএফপিকে বলেন, খনির একটি অংশ ‘হঠাৎ ধসে পড়ে’, যার ফলে ছয় জন নিহত ও  ১৮ জন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে কয়লা ছাড়াও মার্বেল, খনিজ, সোনা, লিথিয়াম ও মূল্যবান পাথর খনি রয়েছে।

খনিজ সম্পদের ওপর খুব কম তদারকি থাকায় খনিগুলোতে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে। খনি শ্রমিকরা প্রায়শই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করে।

২০২৪ সালের ডিসেম্বরে, উত্তরাঞ্চলের আরেকটি প্রদেশ সামাঙ্গানে একটি ধসে পড়া কয়লা খনিতে ২২ জন শ্রমিক আটকা পড়েছিলেন।

তবে কয়েক ঘন্টা পরে তাদের উদ্ধার করা হয়েছিল।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page