July 24, 2026, 8:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় স্যালো ইঞ্জিন চালিত বাহন আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (২২) নামে মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী লালচান (৩৫) আহত হন।

আজ ২৩ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যায় রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের আপত্তি না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page