October 10, 2026, 1:14 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মোংলা কাস্টম হাউসে ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৫৭৮ কোটি টাকা রাজস্ব আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায় কেন্দ্র মোংলা কাস্টম হাউস (এমসিএইচ) ২০২৪-২৫ অর্থবছরে মোট ১ হাজার ৫৭৮ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে।

এমসিএইচ সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে মোংলা বন্দর দিয়ে মোট ১১ হাজার ৬৭৬টি রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে, যা এ রাজস্ব সংগ্রহে বড় ভূমিকা রেখেছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ১৩ হাজার ৭৯২টি গাড়ি আমদানি হয়, যা ২ হাজার ১৩ কোটি টাকা রাজস্ব আদায়ে ভূমিকা রেখেছিল।

বিদায়ী অর্থবছরটি নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কেটেছে। এর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থান, এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ, ডলার সংকট, ভয়াবহ বন্যা, দুটি ঈদ উপলক্ষ্যে ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পণ্যবাহী চালক ধর্মঘট, কাস্টমস ক্লিয়ারেন্সে জট এবং এনবিআরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকা।

মোংলা কাস্টম হাউসের কমিশনার ম. সাফিউজ্জামান বাসস’কে বলেন, রিকন্ডিশনড গাড়ি আমদানিই এখানকার রাজস্ব আয়ের প্রধান উৎস।

দক্ষিণাঞ্চলের মানুষ ও সংশ্লিষ্ট অংশীজনরা সরকারের প্রতি সব সমুদ্রবন্দর সমভাবে ব্যবহারে নীতিমালা প্রয়োগ এবং মোংলা বন্দর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আমদানি-রপ্তানিকারকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page