September 27, 2026, 9:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি মদদে পশ্চিম তীরে স্বশাসন কর্তৃপক্ষ দমন অভিযান চালাচ্ছে : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হামাস অভিযোগ করেছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ পশ্চিম তীরে জনসাধারণের ওপর যে দমন অভিযান চালাচ্ছে এবং তাদের বিক্ষোভ দমন করছে তার সাথে বায়তুল মোকাদ্দাস দখলদার ইসরাইলের সহযোগিতা ও সমর্থন রয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর অন্যতম নেতা “আবদুল রহমান শাদিদ” এক বিবৃতিতে বলেছেন: ” গাজার সাথে ধর্মীয় ও জাতীয় সংহতি জানাতেই পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করছে, তাই তাদের এভাবে দমন করা উচিত নয়, তাদের অংশগ্রহণকারীদের নির্যাতিত করা উচিত নয় বরং তাদের সমর্থন করা উচিত।”

আব্দুল রহমান শাদিদ ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীদের দমনপীড়ন বন্ধ করার এবং জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর পরিবর্তে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানিয়েছেন।

এই হামাস নেতা গাজার সমর্থনে জনসাধারণের বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং প্রচারণা জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যাতে এই অঞ্চলের ওপর ইসরাইলি অবরোধ ভেঙে যায় এবং ইসরাইলের আগ্রাসন বন্ধ হয়।

গতকাল (শুক্রবার) গাজায় দুর্ভিক্ষের অবসানের আহ্বান জানিয়ে উত্তর পশ্চিম তীরের জনগণ বিক্ষোভ করলে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দেয়।

শুক্রবার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকায় গণহত্যা ও দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জানিয়ে উত্তর পশ্চিম তীরের নাবলুসে একটি মিছিলে দমন করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page