September 22, 2026, 10:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি হামলায় ২৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে শুক্রবার সামরিক অভিযানে চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে তার আগের রাতের এক বিমান হামলায় আরো পাঁচজন প্রাণ হারান। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, গাজা সিটিতে একটি স্কুল ভবনে ইসরাইলের বোমা হামলায় পাঁচজন নিহত হন। স্কুলটি যুদ্ধবিধ্বস্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। আরেকটি বোমা হামলায় একটি তাবুতে আশ্রয় নেওয়া আরো পাঁচজন নিহত হন।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়েছিল ‘ইসলামিক জিহাদ সন্ত্রাসী সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে। এই সশস্ত্র গোষ্ঠী গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করে আসছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরো জানিয়েছে, শুক্রবার গাজার উত্তর, কেন্দ্র ও দক্ষিণে পরিচালিত ইসরাইলি হামলায় আরো ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাসসাল বলেন, নিহতদের মধ্যে অন্তত আটজন ছিলেন যারা মানবিক সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। তারা ইসরায়েলি গোলাগুলিতে প্রাণ হারান।

যদিও ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

গাজায় সংবাদমাধ্যমের ওপর সীমাবদ্ধতা এবং বহু এলাকায় প্রবেশাধিকার না থাকায় সিভিল ডিফেন্স ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অভিযানে এ পর্যন্ত ৫৯ হাজার ৬৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারান, যাদের বেশিরভাগই বেসামরিক।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে দেওয়া এএফপির জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page