March 17, 2026, 10:18 am
শিরোনামঃ
কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির দীঘিনালার সীমান্তবর্তী পাহাড়ি দুর্গম নাড়াইছড়ির জোড়াসিন্দু কার্বারি পাড়া এলাকায় শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের (জেএসএস-ইউপিডিএফ) মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে বিষয়টি সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করেননি। এলাকায় উভয়পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, ‘হতাহতদের মধ্যে কারো নাম এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোন লাশও নেই বলে জানা গেছে।’

এছাড়াও পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর  নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌছাতে দেরি হবে।’

এদিকে ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে, হতাহতের খবর সঠিক নয়।’

উল্লেখ্য পাহাড়ে এ-ধরনের হতাহতের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা কথা বলতে রাজি হয়না।

এদিকে ইউপিডিএফ এর প্রচার প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত ও ইউপিডিএফ এর মধ্যে নিহত ও গুলিবিনিময়ের সংবাদ প্রচার হচ্ছে সেটি ভিত্তিহীন বলে দাবি করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page