September 27, 2026, 7:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আদালত অবমাননা মামলায় হবিগঞ্জের সাবেক ডিসি ও এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমানসহ চার কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত অবমাননার একটি মামলায় তাদের এ সাজা দেওয়া হয়। আজ রোববার হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী।

আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালে একটি জমি আদালতের রায়ের পরও বাদীকে বুঝিয়ে না দেয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। সেই মামলায় রোববার আদালত আসামিদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি স্বত্ত্ব মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন।

আদালত সম্পত্তি বাদীকে বুঝিয়ে দিতে তৎকালীন ডিসি মো. আতাউর রহমান, এডিসি একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে নির্দেশ দেন।

কিন্তু তারা আদালতের রায় উপেক্ষা করেছেন। পরবর্তীতে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।

বিবাদী পক্ষের আইনজীবী স্বরাজ রঞ্জন বিশ্বাস জানান, রায়ের বিপক্ষে আপিল করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page