November 21, 2026, 5:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭ দিনে ৪ বিদেশী অস্ত্র উদ্ধার নিয়ে সীমান্তে আতংক ; ধরা ছোয়ার বাইরে অস্ত্র ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের তিন সীমান্তে ৭দিনের ব্যবধানে ৪ বিদেশী অস্ত্র উদ্ধার নিয়ে মহেশপুরসহ সীমান্তবাসী আতংকিত হয়ে পড়েছে। তবে অস্ত্র ব্যবসায়ীরা ধরা ছোয়ার বাইরে থাকার কারনে আতংকটা আরো বাড়ছে।
এদিকে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়া অস্ত্র ব্যবসায়ী কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে সন্ত্রসী লিটন মিয়া ওরফে পিচ্চি লিটনকে এখনও পর্যন্ত পুলিশ বা বিজিবির সদস্যরা আটক করতে পারেনি।

বুধবার (২৩ জুলাই) ভোরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকার একটি ইটভারার পাশ থেকে ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে মহেশপুরের সামন্তা সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের একটি পাট ক্ষেতের পাশ থেকে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবি সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের পাশে একটি মোটর সাইকেল চ্যালেঞ্জ করে মাঠিলা বিজিবি ক্যাম্পের সুবেদার শরীফ মনিরুজ্জামান। এ সময় ১টি বিদেশী পিস্তল,১টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি সহ মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার সন্ত্রসী লিটন মিয়া ওরফে পিচ্চি লিটন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা সামন্তা সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের জুলুমিয়ার পাট ক্ষেতের পাশ থেকে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১টি বিদেশী পিস্তল (ইউএসএ) ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে অস্ত্রের মালিককে তা এখনও জানাযায়নি।

এ সময় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, নতুন পাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গোয়ালপাড়া গ্রামের জোকা মোল্লার ইটভাটার পাশ থেকে পরিতাক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল (ইউএসএ) ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় অস্ত্রের কোন মালিকের সন্ধ্যান করতে পারেনি বিজিবির সদস্যরা।
৭দিনের ব্যবধানে ৪ বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার নিয়ে মহেশপুরসহ সীমান্তবাসী হঠাৎ করেই আতংকিত হয়ে পড়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page