September 22, 2026, 9:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি আদালত বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে একাধিকবার সমন জারির পরও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে অস্বীকৃতি জানান তিনি। এবার প্রসিকিউটররা তাকে জোর করে জিজ্ঞাসাবাদের জন্য হাজির করতে সক্ষম হয়েছেন।

ইউন ও তার পত্নী, সাবেক ফার্স্ট লেডি কিম কেওন হির তদন্তকারী বিশেষ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আজ সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইউন গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছিলেন। তার সামরিক আইন ঘোষণার বিরুদ্ধে আইন প্রণেতাদের ভোট দেওয়া ঠেকাতে সংসদে সৈন্য পাঠিয়েছিলেন তিনি।

ইউন তার এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দেন।

তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

সংসদ নির্বাচনের কারচুপির অভিযোগ তদন্তকারী প্রসিকিউটররা ইউনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন। কিন্তু তিনি হাজির হননি।

জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ার কারণে হিসেবে তার আইনজীবীরা স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page