September 27, 2026, 4:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় জিম্মি থাকা ইসরাইলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এভিয়াতার ডেভিড নামের এক ইসরাইলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। গতকাল শুক্রবার নতুন এই এক মিনিটের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ইসরাইলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের ভিডিওতে দেখা গেছে, গত ৭ অক্টোবর, ২০২৩ সালে আটককৃত এক দাড়িওয়ালা ব্যক্তি। এএফপি এবং ইসরাইলি সংবাদমাধ্যম তার নাম এভিয়াতার ডেভিড বলে জানিয়েছে।

এএফপি স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

২৪ বছর বয়সী ডেভিডকে হামাসের হামলার সময় অপহরণ করা হয়েছিল। এই হামলায় গাজা যুদ্ধের সূত্রপাত করেছিল। দুজনেই দক্ষিণ ইসরাইলে নোভা সঙ্গীত উৎসবে যোগদান যোগ দিয়েছিলেন।

ফেব্রুয়ারির শেষের দিকে, হামাস একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় যে ডেভিড এবং গিলবোয়া-দালাল একটি গাড়ির ভেতরে কয়েক মিটার (গজ) দূরে একটি জিম্মি মুক্তি অনুষ্ঠান দেখছেন।

২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছেন। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছেন।

গাজায় পণ্য ও সাহায্য প্রবেশের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার ফলে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির দাবি উঠেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page