September 27, 2026, 4:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তিন মাস নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারো মাছ আহরণ শুরু হবে।

বাসসকে এ খবর নিশ্চিত করেছেন রাঙ্গামাটি বিএফডিসি ম্যানেজার কমান্ডার  মো. ফয়েজ আল করিম।

দীর্ঘ ৩ মাস ২ দিন (৯৪দিন) পর মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার রাত  ১২ টা ১ মিনিট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামবেন জেলেরা।

মধ্যরাত থেকে মাছ আহরণের কারণে  কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট।

মাছ আহরণের সময় ঘনিয়ে আসায় আবারো জমজমাট হয়ে উঠেছে এই ঘাট। বর্তমানে মাছ ব্যবসায়ী ও  শ্রমিকরা খুবই ব্যস্ত সময় পার করছে।

রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা মো. হারুনুর রশীদ বাসসকে জানান, আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের কারণে মাছ ব্যবসার সঙ্গে জড়িত সকলেই অত্যন্ত ব্যস্ত সময় পার করছি।

সকল ব্যবসায়ীরা মাছ পরিবহনের জন্য  ড্রাম, বরফ ভাঙ্গার মেশিনসহ সকল কিছুর প্রস্তুতি কাজ শেষ করেছে।

দীর্ঘ সময় বেকার থাকার পর আবারো কাজ শুরু হওয়ায় আমরা সকলেই খুশি। হ্রদে পর্যাপ্ত পানি থাকাসহ পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকায় এবার মাছ ব্যবসা ভাল হবে এমনটাই প্রত্যাশা ব্যাবসায়ীদের।

গত ১লা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত  কাপ্তাই হ্রদে তিনমাসের মাছ আহরণের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও,  বিএফডিসির প্রস্তুতির জন্য নিষেধাজ্ঞা আরো দুই দিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত হ্রদ থেকে মাছ আহরণ বন্ধ রাখা হয়।

৭২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৭হাজার জেলে।

প্রতি বছর হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময় তিন মাস বেকার জেলে পরিবারকে ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ বছর সাড়ে ৮ হাজার মেট্রিক টন মৎস্য আহরণের বিপরীতে সাড়ে ১৯ কোটি টাকা রাজস্ব আদায় করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page