November 5, 2026, 6:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে গত দুই মাসে নির্যাতনের শিকার ৪৩৮ নারী ও কন্যাশিশু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। চলতি বছরের জুন ও জুলাই মাসে মোট ৪৩৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক জুলাই মাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানিয়েছে, প্রতিবেদনটি কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ৫১ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩২ জন কন্যা ও ১৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন কন্যা ও ৭ জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ জন কন্যা। এছাড়া ৮ জন কন্যা ও ২ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন সহিংসতার শিকার হয়েছেন ৯ জন কন্যা ও ৬ জন নারীসহ মোট ১৫ জন। এসিড ও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ৭ জন নারী, এর মধ্যে ৩ জন নারী এডিস দগ্ধ এবং ১ জন নারী অগ্নিদগ্ধে মারা গেছেন। ৩ জন কন্যা ও ১৪ জন নারীসহ মোট ১৭ জন আত্মহত্যা করেছেন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন নারী।

জুলাই মাসে মোট ৭৮ জন হত্যার শিকার হয়েছেন—এর মধ্যে ১০ জন কন্যা ও ৫৬ জন নারী। হত্যার চেষ্টা করা হয়েছে ১ জন নারীকে এবং ৫ জন কন্যা ও ৬ জন নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ২ জন কন্যা ও ৪ জন নারী। গৃহকর্মী নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ২ জন কন্যা ও ১ জন নারী। ৮ জন কন্যা ও ২ জন নারীসহ মোট ১০ জন অপহরণের শিকার হয়েছেন, আর পাচারের শিকার হয়েছেন ১০ জন নারী। এছাড়া ২ জন কন্যাকে বাল্যবিয়ের চেষ্টা করা হয়েছে, ৩ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং আরও ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page