March 26, 2026, 9:05 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঝালকাঠির কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে তুলে এ কর্মসূচি করেন তারা।

রোববার (৩ আগস্ট) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পরে বিক্ষোভ হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

এসময় অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি নিজ বিদ্যালয়কে পিছিয়ে রেখে শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন। এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন ও দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধের হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page