November 27, 2026, 3:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ওমান থেকে দেশে ফেরা এক প্রবাসী স্বজনকে আনতে গিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। চলন্ত মাইক্রোবাসের চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে আজ বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মোড়ে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা গেলেও সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।”

নিহতরা সবাই এক পরিবারের সদস্য। তারা হলেন—ফয়েজুন্নেছা (৭০), খুরশিদা বেগম (৫০), কবিতা বেগম (৩৫), লাবনী বেগম (২৮), রেশমি আক্তার (১১), মিম আক্তার (৩) ও লামিয়া আক্তার (৮)।

জানা গেছে, নিহতদের পরিবারের এক সদস্য সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছেন। তাকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে দুইটি গাড়িতে করে তারা ঢাকায় গিয়েছিলেন। ফেরার পথে একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে ভাগ হয়ে তারা লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে ছিলেন ১১ জন যাত্রী।

দুর্ঘটনার সময় স্থানীয়রা প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও, ভোরের আলোতে খালে গাড়ির হালকা আভা দেখে ছুটে আসেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন।

নোয়াখালী চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, “মাইক্রোবাসে চালকসহ মোট ১১ জন ছিলেন। চালক ও তিনজন পুরুষ যাত্রী উদ্ধার হলেও নারী ও শিশুরা গাড়ির ভেতরেই প্রাণ হারান। পরে আমরা মরদেহ উদ্ধার করি।”

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ প্রবাসীর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বেগমগঞ্জের আকাশ-বাতাস।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page