September 29, 2026, 11:46 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

সিলেট সীমান্ত থেকে দুই কোটি টাকার গরু-মহিষসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিলেট সীমান্ত থেকে দুই কোটি টাকা মূল্যের গরু ও মহিষ আটক করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক গত ৫ ও ৬ আগস্ট সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লাফার্জ ও DrgvweIwc কর্তৃক দুটো গ্রুপে অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা এই সব গরু ও মহিষ আটক করে।

আজ বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তেরাপুর গ্রামে চোরাচালানে আসা গরু ও মহিষ আটক করতে গেলে চোরাকারবারিদের একটি সংঘবব্ধ দল বিজিবি টহলদলের ওপর অতর্কিত হামলা করলে একজন বিজিবি সদস্য আহত হন।

সাথে সাথে র‌্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৬ আগস্ট দিবাগত রাত ৩টায় এক চোরাকারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আরমান আলী (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধভাবে দেশে আনা গরু ও মহিষ জব্দ করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page