September 23, 2026, 9:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরের ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুর জেলার ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে আজ আজ সকালে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন।

আজ ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে ১০৪টি করে শিশুতোষ বই প্রদান করা হয় বলে জানান, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। তিনি বলেন, শিশুদের মোবাইল আসক্তি কমাতে ও বই পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে এই লাইব্রেরি কর্মসূচি গ্রহণ করা হয়।

লক্ষ্মীপুর জেলায় ৭৩২টি স্কুলে পর্যায়ক্রমে বই কর্নার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ।

সভা পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page