November 27, 2026, 3:12 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সেমিনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষনের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণাবিষয়ক সেমিনার জেলায়  অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন ,বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও অনেকটাই সমতালে বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বেকারত্বের হার কমানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। কেননা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের সকলকে স্থির হতে হবে, যে আগামীর বিশ্ব হচ্ছে কারিগরি ও প্রযুক্তির।

এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিকাইল,কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো.আনোয়ারুল কবির,কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী।

সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো.রুহুল আমিন।এসময় উপস্থিত ছিলেন কারিগরি অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বৃহত্তর কুমিল্লার জেলা ও উপজেলা কর্মকর্তা এবং  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ইমাম ও সাংবাদিকরা।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যের পরে কারিগরি শিক্ষায় করনীয় ও সফলতা নিয়ে ভিডিও প্রদর্শনী করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশ্নত্তোর পর্ব এবং পরে আগত অতিথিরা বক্তব্য রাখেন।কুমিল্লায় কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা এবং প্রশিক্ষনের সুফল সম্পর্কে  সেমিনার

কুমিল্লা, ৮ আগস্ট, ২০২৫(বাসস) : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা এবং প্রশিক্ষনের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারনা বিষয়ক সেমিনার জেলায়  অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম।

এসময় তিনি বলেন ,বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও অনেকটাই সমতালে বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বেকারত্বের হার কমানোর জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। কেননা কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের সকলকে স্থির হতে হবে, যে আগামীর বিশ্ব হচ্ছে কারিগরি ও প্রযুক্তির।

এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো.আমিরুল কায়ছার,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিকাইল,কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো.আনোয়ারুল কবির,কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী।

সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো.রুহুল আমিন।এসময় উপস্থিত ছিলেন কারিগরি অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বৃহত্তর কুমিল্লার জেলা ও উপজেলা কর্মকর্তা এবং  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ইমাম ও সাংবাদিকরা।

সেমিনারে উদ্বোধনী বক্তব্যের পরে কারিগরি শিক্ষায় করনীয় ও সফলতা নিয়ে ভিডিও প্রদর্শনী করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রশ্নত্তোর পর্ব এবং পরে আগত অতিথিরা বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page