September 25, 2026, 10:58 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

একই ক্ষেতে বছরে চার ফসল চাষ করে লাভবান খুলনার রুপসার কৃষকেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনার রুপসা উপজেলায় এক ক্ষেতে ৪ ফসল ফলিয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। স্বল্প জীবনকাল হওয়ায় এক জমিতে বছরে ৩ বার ধান এবং একবার সরিষা চাষ করা হচ্ছে।  ইতোমধ্যেই ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য আউশ ধান কাটা শুরু করেছেন কৃষক। সোনালি ফসলে ঝিকমিক করছে রুপসার বিল।

রোদ-বৃষ্টি ও রোগ বালাই উপেক্ষা করে কৃষকরা এসব বিলে চার ফসল ফলাচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রূপসায় মোট ৩৫ হেক্টর(২৬২.৫ বিঘা) জমিতে আউশ আবাদ হয়েছে। আবাদকৃত জাতের মধ্যে রয়েছে ব্রি ধান ৪৮, ব্রি ধান ৯৮, ব্রি ধান ১০৬, বিনা ধান ১৯ এবং বিনা ধান ২১। অধিকাংশ জাতের জীবনকাল ১১০ দিন থেকে ১১৫ দিন। স্বল্প জীবনকাল হওয়ায় এক জমিতে বছরে ৩ বার ধান এবং একবার সরিষা ফলিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

সূত্র আরো জানায়, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা বিল, টিএসবি ইউনিয়নের স্বল্প বাহিরদিয়া বিল, শ্রীফলতলা ইউনিয়নের শ্রীফলতলা বিল ও আইচগাতী ইউনিয়নের আইচগাতী বিলে আউশ ধানের চাষ হয়। ধানের ভালো ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে।

জানা যায়, আউশ’ শব্দের অর্থ আগাম। ৮০ থেকে ১২০ দিনের ভেতর ধান পেকে যায় বলে একে ‘আউশ’ নামে ডাকা হয়। চৈত্র-বৈশাখে বুনে আষাঢ়-শ্রাবণে কাটা হয়।

কৃষকরা কৃষি অফিসের যথাযথ পরামর্শ মেনে চাষাবাদ করেন। বর্তমানে রূপসা উপজেলার বিলগুলোতে আউশ ধান কাটা শুরু হয়েছে।

সামন্তসেনা গ্রামের কৃষক রেজাউল করিম জানান, ইতোমধ্যেই তিনি ব্রি ধান ৯৮ নমুনা শস্য আউশ ধান কাটা শুরু করেছেন। তিনি একই জমিতে রবি মৌসুমে বোরো ধানের আবাদ করার পর খরিপ-১ মৌসুমে ব্রি ধান- ৯৮ জাত চাষ করেছেন। আউশের স্বল্প জীবনকাল সম্পন্ন হওয়ায় আগাম ধান ঘরে তুলতে পারছেন। আউশ ধান কাটার পর জমিতে আবার আমন ধান চাষ করবেন বলে তিনি জানান। এভাবে পরিকল্পনা অনুযায়ী আবাদ করলে এক জমিতে ৩ থেকে ৪টি ফসল চাষ করে ঘরে তোলা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা জানান, রুপসায় ২৫০ জন কৃষক ২৬২.৫ বিঘা জমিতে আউশ আবাদ করেছেন। তাদের আবাদকৃত এসব জমি থেকে ১৪০ মে.টন আউশ ধান উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে চাষি রেজাউল করিম ব্রি ধান ৯৮ এর কর্তন শুরু করেছেন। তার নমুনা শস্য  ক্ষেত থেকে বিঘা প্রতি ১৩ মন করে ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এ বছর ৩ হেক্টর বেশি জমিসহ মোট ৩৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। তাদের আমন ধানের পাশাপাশি উল্লেখযোগ্য হারে সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। ধানের ফলন বেশি ও দাম ভালো পাওয়ায় অন্য কৃষকরাও আউশ ধান চাষের প্রতি আগ্রহী হবে বলে তিনি  মনে করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page