September 29, 2026, 11:46 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড ও আনোয়ার হোসেনকে মারাত্নকভাবে আহত করার ঘটনায় বিচারের দাবিতে শনিবার জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। ছবি : বাসস

জয়পুরহাটে আজ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড ও আনোয়ার হোসেনকে মারাত্নকভাবে আহত করার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও  প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

এসময় তারা এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ দুপুর ১২টায় জয়পুরহাট প্রেসক্লাব-এর উদ্যোগে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই’ শীর্ষক স্লোগানে এ কর্মসূচী পালন করা হয়।

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যমুনা টেলিভিশনের আব্দুল আলিম, দৈনিক আমার দেশ পত্রিকার নজরুল ইসলাম, সাহাবুদ্দিন প্রমুখ।

এ কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page