May 17, 2026, 12:03 pm
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি স্বাধীন : র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৯ আগস্ট) গাজীপুর র‍্যাব-১-এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।

র‌্যাব কমান্ডার বলেন, চক্রের নারী সদস্য বাদশাহ নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল, তাই বাদশাহ সেই নারীকে আঘাত করে। এ ঘটনার পর চক্রের বাকী সদস্যরা বাদশাহকে ছুড়ি নিয়ে দৌড়াতে থাকে। বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে।

এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page