July 31, 2026, 4:53 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স সেবা সম্প্রসারণ ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত 

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে মাগুরা শাখায় বাংলাদেশ সেনাবাহিনী আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সেবা সম্প্রসারণ ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৯ আগস্ট বেলা ১১ টার সময় তাসনিম মঞ্জিল (২য় তলা) জামে মসজিদ রোড পূর্বাশা মোড় মাগুরা আস্থা লাইফ ইন্স্যরেন্স মাগুরা ব্রাঞ্চ শাখার আয়োজনে দিনব্যাপী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স মাগুরা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিস্ট্যান্ট ম্যানেজার এএসএম জামান খান, ঢাকা হেড অফিস থেকে আগত আন্ডার রাইটিং বিভাগ (অবলিখন) এসিস্ট্যান্ট ম্যানেজার রিয়াজ আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আইটি বিভাগ আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন মাগুরা আস্থা লাইফ ইন্স্যুরেন্স ব্রাঞ্চ শাখার ইউনিট ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, মোঃ বাদশাহ মিয়া, মোঃ বাহারুল আলম, এফএ মোঃ ইদ্রিস আলী এবং মাগুরা ব্রাঞ্চে কর্মরত ফাইনানসিয়াল এসোসিয়েট (এফএ) বৃন্দগণ।
প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে একজন ফিন্যান্সিয়াল এসোসিয়েট অযোদ্ধা সৈনিক হিসেবে স্বীকৃতি দেয় কোম্পানি। পলিসি মাঝপথে যদি ভেঙ্গে ফেলেন তাহলে সেই পলিসি হোল্ডার তার মুলধন থেকে ২০% টাকা রিটার্ন পাবে। আর এই পলিসি থেকে কিভাবে ৫০%- ৬০% রিটার্ন পাওয়া যায় সেটা নিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা কোম্পানি আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সেনাবাহিনীর কিনা এই নিয়ে অনেক জনসাধারণের মধ্যে প্রশ্ন আছে? আর এই প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল  ওয়াকার-উজ-জামান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page