November 27, 2026, 2:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর সোনাগজী উপজেলার দারোগারহাট আল জামেয়াতুদ দ্বীনিয়া আলিম মাদরাসার শিক্ষার মানোন্নয়নে আজ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদরাসার নতুন ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদরাসা গভর্নিং বডির সভাপতি মোস্তফা খোকন।

সভাপতি বলেন, পড়ালেখার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপশি অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন। এখন থেকে প্রতিমাসে দাখিল ও আলিম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা নেয়া হবে। আশা করছি এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করতে পারবে। তিনি ফ্যান, শ্রেণিকক্ষসহ সকল সংকট শীঘ্রই সমাধানের আশ্বাস দেন।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা একরামুল হক। সহকারী মৌলভী আবদুল কাদেরের পরিচালনায় আরও বক্তব্য দেন, সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রভাষক মাওলানা শেখ ফরিদ, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য মো. আরিফুর রহমান প্রমুখ।

শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন, সহকারী মৌলভী মাওলানা আবুল খায়ের।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page