August 6, 2026, 5:35 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে বিরোধী দলের ৪০ জন নেতা গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে বিরোধী দলীয় শক্ত ঘাঁটি থেকে অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ইস্তাম্বুলের বেয়োগলু জেলার মেয়র এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে গ্রেফতার করা হয়েছে।

তুর্কি গণমাধ্যমের বরাতে ইস্তাম্বুল থেকে এ খবর জানায় এএফপি।

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি’কে (সিএইচপি) টার্গেট করে দুর্নীতির অভিযোগে মাসব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ধরপাকড়ের ঘটনাটি ঘটে ।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। চলতি বছরের মার্চ মাসে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় তাকে।

ইমামোগলুকে গ্রেফতারের ঘটনায় ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বড়। ইমামোগলু ছাড়াও গত বছরের অক্টোবর থেকে ইস্তাম্বুলের ২৬টি জেলার মেয়রের মধ্যে ৯জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তাদের বেশিরভাগই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। তবে, তারা সেসব অভিযোগ অস্বীকার করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার সিএইচপিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল দলটি।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page