September 22, 2026, 5:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

বিদেশি বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনা দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি। দায়িত্বপ্রাপ্ত দূতদের এ নির্দেশনা অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের দূতরা জানান, তারা এখনও এ ধরনের কোনো আনুষ্ঠানিক নির্দেশ পাননি। তবে বিদেশের দুটি মিশন প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, ঢাকা থেকে সরাসরি জানানো হয়েছে কূটনৈতিক মিশন, কনস্যুলেট ও কর্মকর্তাদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে নয়, টেলিফোনে জানানো হয়েছে। এখন আমরা অন্য মিশনে বিষয়টি জানাচ্ছি এবং বাস্তবায়ন তদারকি করব।

আরেক কূটনীতিক জানান, আমাদের অঞ্চলে নির্দিষ্ট একজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেয়া হলেও তিনি সরাসরি কিছু জানাননি। কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূতের মাধ্যমে নির্দেশনার খবর এসেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page