September 22, 2026, 5:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে মারধর ; যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তার ওপর হামলা করেছেন এক যুবক। বুধবার (২০ আগস্ট) সকালের এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সিভিল লাইনসের বাসভবনে ঢুকে তাকে মারধর করা হয়। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রর বরাতে প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। হঠাৎ আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক মুখ্যমন্ত্রী রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে তার দিকে এগিয়ে যান। এরপরই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে চড়ও মারেন। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করেন রেখা গুপ্তর নিরাপত্তারক্ষীরা।

বিভিন্ন সূত্রের দাবি, অভিযুক্ত যুবকের কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গেছে। তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, ঘটনার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থাকা এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, আক্রমণকারী একজন নারী ছিলেন! তবে মুখ্যমন্ত্রীর ওপর ‘হামলা’ যে হয়েছে, তা নিশ্চিত না। কোনো কোনো সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রেখাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আর বিজেপির দাবি, পুরো ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে।

দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, জনশুনানির সময় এক যুবক রেখার কাছে এসে কিছু কাগজপত্র দেখান। এরপরই তিনি মুখ্যমন্ত্রীর হাত টেনে ধরেন। হাতাহাতিও হয়। সে সময় রেখা একটি টেবিলে ধাক্কা খান। তবে চড় মারা কিংবা পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন বীরেন্দ্র।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ)। আপ নেত্রী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা বলেন, মুখ্যমন্ত্রীর ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদ থাকবে, কিন্তু হিংসার কোনো জায়গা নেই। আশা করি দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page