September 22, 2026, 5:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

দাবি ও শর্ত পূরণ না হলে ‘নির্বাচন হবে না’ : জামায়াত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিআর, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে এসব শর্ত ও দাবি পূরণ করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যেতে হবে বলে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছে জামায়াতে ইসলামী। এসব শর্ত ও দাবি পূরণ না হলে ‘নির্বাচন হবে না’ বলেও জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এমনকি এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াতের আপত্তি নেই। আমাদের পক্ষ থেকেই ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার দাবি করা হয়েছিল।

জামায়াতের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি—সবার সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে।

জামায়াতের সাবেক এ সংসদ সদস্য বলেন, ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো দৃশ্যমান নয়। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যেটা এখনো অনুপস্থিত। আমাদের এ উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে ইসি আশ্বস্ত করেছে।

পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নে হামিদুর রহমান আযাদ বলেন, ফেয়ার ইলেকশনের ব্যাপারে আমরা সবসময় সিনসিয়ার ছিলাম। পিআর পদ্ধতিটা আমরা মনে করি দেশের জন্য কল্যাণকর হবে। এটি বেস্ট পদ্ধতি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে।

তিনি বলেন, জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে। সময়ই উত্তর দেবে। এজন্য আমরা জনমত গঠন করবো।

জামায়াতের এ নেতা আরও বলেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনসিউর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page