July 31, 2026, 12:20 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

আগামী সোমবারের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ২৫ আগস্ট সোমবারের  মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে মাঠ কার্যালয়ের গোডাউন খালি করতে বলা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রেরণ করতে হবে।

এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে বলেছে ইসি।

ইসি কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন।

এদিকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির লক্ষ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি লেখনী (Write-up) একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

আজকের বাংলা তারিখ



Our Like Page