March 14, 2026, 1:28 am
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জটিলতার কারণে বাংলাদেশ সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ সফর স্থগিত করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে তার বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ পাঁচটি দেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ আগস্ট দুই দিনের সফরে জর্জিয়া মেলোনির ঢাকায় আসার কথা ছিল। চলতি মাসের ৩০ তারিখ থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলোনির বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ পাঁচটি দেশ সফরের কথা ছিল। কিন্তু ইউক্রেন পরিস্থিতির কারণে তার পুরো সফর আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সফররত দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে জানান, দুপুরে ঢাকা ইতালি দূতাবাস বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। শুধু বাংলাদেশ নয় এশিয়ার সবগুলো দেশ সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফরও স্থগিত করা হয়েছে। ইউরোপ অঞ্চলের ভূরাজনীতির বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকাকে জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হওয়ার কথা ছিল। যা বিশেষ গুরুত্ব বহন করছিল। মেলোনির এই সফরে অভিবাসন ইস্যুটি আলোচনার মূল বিষয় হওয়ার কথা ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page