September 29, 2026, 5:30 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বৃষ্টিতে ভিজে সাংবাদিকরা কর্মসূচি পালন করেন।

এর আগে শুক্রবার দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি’র ভোলা স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ সন্ত্রাসী হামলার শিকার হন।

মানববন্ধনে বক্তারা বলেন, শুক্রবার দুপুরে ভবানীপুর ইউনিয়নে একটি অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে জনৈক কাজি রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে অবরুদ্ধ করে। তারা ওই দুই সাংবাদিককে মারধর করে ও ক্যামেরা ভাঙচুর করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মো. শওকত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, সাংবাদিক আল আমিন শাহরিয়ার, সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, একুশে টিভি প্রতিনিধি মেসবাহউদ্দিন শিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ



Our Like Page