November 26, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

পুরাতন সম্পর্ক চাঙ্গা করতে জামায়াত আমিরের বাসায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাতে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ইসহাক দার। অনেকে বলছেন পুরাতন সম্পর্ক চাঙ্গা করতে তিনি তার বাসায় গেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থান করেন এবং দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।এছাড় ফিলিস্তিন সংকট ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার বিষয়েও আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সম্ভাবনার বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page